ব্যবহারের শর্তাবলী

শেষ হালনাগাদ: ৮ জুন ২০২৬

প্রশ্নক প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারী নিচে উল্লেখিত সকল শর্ত মেনে নিতে সম্মত হচ্ছেন। আমরা একটি সুস্থ, পেশাদার ও গঠনমূলক শিক্ষামূলক পরিবেশ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ।

১. গেস্ট মোড ব্যবহারের শর্ত

'ফ্রি কুইজ' পেজ যেকোনো ব্যবহারকারী নিবন্ধন ছাড়াই ব্যবহার করতে পারেন। এটি সম্পূর্ণরূপে অনুশীলন ও শিক্ষামূলক উদ্দেশ্যে — কোনো অগ্রগতি বা ফলাফল সংরক্ষিত হয় না। অপব্যবহার (স্বয়ংক্রিয় স্ক্র্যাপিং বা বট ব্যবহার) সনাক্ত হলে অ্যাক্সেস সীমিত করা হতে পারে।

২. ব্যবহারকারীর প্রোফাইল ও নিরাপত্তা

প্রতিটি ব্যবহারকারী সঠিক ও নির্ভুল তথ্য দিয়ে একাউন্ট তৈরি করবেন। নিজস্ব একাউন্টের নিরাপত্তা রক্ষার দায়িত্ব ব্যবহারকারীর উপর ন্যস্ত। কোনো সন্দেহজনক কার্যক্রম দেখলে অবিলম্বে আমাদের অবহিত করুন।

৩. আচরণবিধি

অন্য ব্যবহারকারীকে অসম্মান, সিস্টেমে অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ বা অনুচিত কন্টেন্ট আপলোড সম্পূর্ণ নিষিদ্ধ। লঙ্ঘনের ক্ষেত্রে একাউন্ট স্থগিত বা বাতিল হতে পারে।

৪. ফলাফল ও মূল্যায়ন

অনুশীলনের ফলাফল ও পরিসংখ্যান স্বয়ংক্রিয় সিস্টেম দ্বারা নির্ধারিত হয়। সংশ্লিষ্ট সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।

৫. মেধাস্বত্ব

প্ল্যাটফর্মের সকল প্রশ্ন, লোগো, ডিজাইন ও কন্টেন্ট প্রশ্নকর মেধাস্বত্বের অন্তর্ভুক্ত। অনুমতি ছাড়া বাণিজ্যিক ব্যবহার আইনগতভাবে দণ্ডনীয়।

৬. শর্তাবলী হালনাগাদ

প্রশ্নক যেকোনো সময় এই শর্তাবলী পরিমার্জনের অধিকার সংরক্ষণ করে। ব্যবহারকারীদের নিয়মিত এই পেজ পর্যালোচনার অনুরোধ করা হলো।

প্রশ্নক ব্যবহার করার মাধ্যমে আপনি উপরোক্ত সকল শর্তাবলী মেনে নিচ্ছেন। সহায়তার জন্য: support@proshnok.com।
এখনি একাউন্ট খুলুন